,

দুদকের মামলা এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে

 
নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা ও সম্পদ গোপন করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের সহকারী কমিশনার (প্রশাসন) এসএম আবুল খায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস সালাম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি (নং- ১৪) দায়ের করেন। ‘নন-সাবমিশন’ এই মামলায় শুধু এসএম আবুল খায়েরকে আসামি করা হয়েছে। সোমবার দুদক  তথ্য নিশ্চিত করে।

2016_03_14_19_48_35_ZXbmc5eXKarc6khuF77GPNNJBPZu8F_original

মামলার এজহার সূত্রে জানা যায়, সহকারী কমিশনার এসএম আবুল খায়েরের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে তা আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। এজন্য দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস সালামকে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়। তাই অধিকতর অনুসন্ধানের জন্য এসএম আবুল খায়েরের সম্পদ, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীলদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদের হিসেব দাখিলের জন্য নোটিশ জারি করেন দুদক।

 

দুদক আইন-২০০৪ এর ২৬(১) ধারায় গত বছরের ২৩ নভেম্বর নোটিশটি জারি করা হয়। নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে দুদক সচিব বরাবর যাবতীয় সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু ওই সহকারী কমিশনার নির্ধারিত সময় পার হয়ে গেলেও সম্পদের বিবরণী দাখিল করেননি। এমনকি না করার ব্যাপারে সময় চেয়ে কোনো আবেদন করেননি বা কারণও দর্শাননি।

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার কারণে- তিনি অবৈধ সম্পদ অর্জন করে সেটি ভোগ-দখলে রাখার বিষয়টি গোপন রাখার জন্যই নোটিশ পাওয়ার পরও সম্পদ বিবরণী দাখিল করেননি বলে দুদকের কাছে প্রতীয়মান হয়। আর তাই সম্পদের হিসাব গোপন করা ও সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তার ‍বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা