,

দিনে নারীদের মস্তিষ্ক কাজ করে বেশি

womensleeppicস্বাস্থ্য ডেস্ক : ঘরে কিংবা বাইরে সর্বত্রই নারীদের পরিশ্রম করতে হয় বেশি। পেশাজীবী নারীদের চাকরি করার পাশাপাশি সন্তান পালনসহ ঘর সামলানোর সব কাজই করতে হয় তাদের। ফলে পুরুষদের চেয়ে নারীদের শারীরিক এবং মানসিক পরিশ্রম হয় বেশি। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শারীরিক সুস্থতার জন্য নারীদের বেশি ঘুমানো উচিত।

গবেষণায় বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীদের ২০ মিনিট বেশি ঘুমানো উচিত। কারণ দিনে নারীদের মস্তিষ্ক কাজ করে বেশি।

গবেষণায় ২১০ জন মধ্যবয়সী নারী-পুরুষের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য বের করা হয়েছে।

যুক্তরাজ্যের লাফবরাফ বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক, ঘুম বিশেষজ্ঞ এবং গবেষণার লেখক অধ্যাপক জিম হর্ন বলেন, স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্ক পুনরুজ্জীবিত এবং পুনরুদ্ধার করতে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্কের করটেক্স(চিন্তাশক্তি তৈরি করে) অংশটি বোধশক্তি থেকে বিচ্ছিন্ন হয় এবং রিকভারি মুডে চলে যায়।

অধ্যাপক হর্ন আরও বলেন, দিনে মস্তিষ্ক বেশি কাজ করলে তার পুনরুদ্ধারও দরকার। আর এর জন্য পর্যাপ্ত ঘুম দরকার। নারীরা প্রতিদিন প্রচুর কাজ করেন। যার ফলে পুরুষদের চেয়ে নারীদের মস্তিষ্কের ব্যবহার হয় বেশি। আর এই কারণেই তাদের ঘুমানোর প্রয়োজন বেশি। নারীদের কমপক্ষে ২০ মিনিট বেশি ঘুমানো উচিত।

জিম হর্ন আরও বলেন, যেসব নারী অতিরিক্ত দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয় তাদের আরও বেশি ঘুমানো উচিত।

গবেষণায় বলা হয়, যেসব নারী কম ঘুমান তাদের মধ্যে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মানসিক যন্ত্রণা, শত্রুভাবাপন্ন, বিষণ্নতা এবং রাগ ইত্যাদি সমস্যা বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ