,

খেলতে বাধা নেই তাসকিন-সানির

Taskin- Saneyস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করেছে। আর এতে বিস্মিত কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে প্রশ্নবিদ্ধ হলেও রিপোর্ট না আসা পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধা নেই এ দুই টাইগারের।

নিয়মানুযায়ী আগামী সাতদিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে তাসকিন ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিতে হবে। তবে এ সময়ে নির্ধারিত ম্যাচগুলো খেলতে পারবেন।

তবে এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে দলের কোচ হাথুরুসিংহে ধর্মশালায় এক সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘গত কয়েক বছর ধরে তাসকিন এবং সানি এই অ্যাকশানেই বল করে আসছে। এর আগে তো এদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলাহয়নি। তবে এখন কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে?’

তিনি বলেন, ‘আইসিসির ম্যাচ রেফারি হয়তো নতুন কিছু দেখেছেন, এর চেয়ে বেশি আর কী বলতে পারি আমি? তবে আমি বিস্মিত।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৮ রানের জয় পাওয়ার পর তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে