,

ধোনির মুণ্ডুর ছবিই কি কাল হলো তাসকিনের?

Taskin-dhoni20160310135247এশিয়া কাপের ফাইনালের আগের দিন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাসকিনের হাতে ধোনির মুণ্ডু নিয়ে একটি ছবি। যদিও ছবিটি খুঁজে পাওয়া যায় কেবল ভারতীয় ফেসবুক পেজ ও টুইটারে। নিছক ফটোশপে এডিট করে কতিপয় দুষ্ট মহল এ ছবিটি ছড়িয়ে দেয়। কে বা কারা, কি উদ্দেশ্যে করেছে এ নিয়ে ক্রিকেটভক্তদের মনে এখনও চলছে ধোঁয়াশা। কিন্তু দিন শেষে সেই ছবিই কাল হলো তাসকিনের জন্য?

এবারের এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। তার বলে ক্যাচ ছাড়ার মিছিলে না নামলে হয়তো সেরা উইকেট শিকারির তালিকায় থাকতেন তিনি। বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচেও দারুণ বোলিং করেছেন তাসকিন। দুর্দান্ত সব ইয়র্কার দিয়ে ৮ রানের জয় তুলে আনার অন্যতম পার্শ্বনায়ক তিনি। নাকি এমন ফর্মই তার জন্য কাল হলো?

স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন থেকে যায় ক্রিকেটভক্তদের মনে। হঠাৎ করেই কেন অবৈধ ধরা হলো তার বোলিং অ্যাকশন। এই একই অ্যাকশন নিয়ে অভিষেকের পর থেকেই বোলিং করে যাচ্ছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপসহ খেলেছেন ঘরের মাঠে ভারতের বিপক্ষেও। এ নিয়ে জোড় গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। ‘কেন বিশ্বকাপের মঞ্চেই ধরা হলো?’

ফেসবুকে ছড়িয়ে পরা ধোনির মুণ্ডু হাতে তাসকিনের ছবির পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কথা বলছেন। অনেকেরই দাবি এর সম্পূর্ণটাই করেছে ভারতীয় মিডিয়া। অনেকে বলছেন তাসকিনকে ভয় পাচ্ছে ভারত। তাই ওকে সরিয়ে দিতে এটা বড় ধরণের চাল চালছে একটি বিশেষ মহল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে