,

একটি জিনকে অকার্যকর করুন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে ৫০ শতাংশ

Heart-Attack-Start---Copyজার্মানির এক দল গবেষক জানান, মানবদেহের বিশেষ একটি জিনের কার্যকারিতা বন্ধ করতে পারলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৫০ শতাংশ কমে যাবে। করোনারি ডিজিস প্রতিরোধে জেনেটিক মিউটেশন বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষক হেরিবার্ট শনকার্ট জানান, হার্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত জিন আবিষ্কার হৃদরোগ চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে হৃদযন্ত্রের যত্নে নতুন উপায় ও কার্যকর পদ্ধতি গ্রহণ করা সম্ভব হবে। এএনজিপিটিএল৪ (অ্যানজিওপোইটিন-লাইক ৪) নামের জিন হৃদযন্ত্রের সঙ্গে জড়িত। করোনারি ডিজিস এবং জিন মিউটেশনের সম্পর্ক খুঁজতে গবেষণা চালান বিজ্ঞানীরা। হৃদরোগী এবং সুস্থ হৃদযন্ত্রের অধিকারী ২ লাখ মানুষের ১৩ হাজার জিনের ওপর গবেষণা চালান তারা।

মিউটেটেড অ্যানজিওপোইটিন-লাইক৪ জিন রক্তে ট্রাইগ্লাইসেরাইডের মাত্রা দারুণভাবে কমিয়ে দেয়। ট্রাইগ্লাইসেরাইড এক ধরনের রক্তের ফ্যাট যা শক্তি হিসাবে সঞ্চিত হয়। ক্ষতিকারক এলডিএল কোলেস্টরেলের মাত্রা বৃদ্ধি করে যা হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করতে থাকে। এসব তথ্য দেন ইউনিভার্সিটি অব ল্যুবেকের গবেষক জেনেটি এর্ডম্যান। তিনি আরো জানান, মিউটেশনের মাধ্যমে ওই বিশেষ জিনটির কার্যকারিতা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে করে রক্তে ট্রাইগ্লাইসেরাইডের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসে। এমনকি মানবদেহে ওই জিনটি না থাকলেও কোনো সমস্যা হবে না। এই জিনটিকে নিষ্ক্রিয়া করা বা এলপিএল এনজাইম গ্রহণের মাধ্যমে করোনারি ডিজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব।

কাজেই মানুষের এএনজিপিটিএল৪ নামের জিনটির কারসাজি বন্ধ করে হার্ট অ্যাটাকসহ হৃদরোগের নানা ঝুঁকি থেকে বেরিয়ে আসা যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে