,

শিশুকে ব্যাগে ভরে ইস্তাম্বুল থেকে প্যারিসে

airঅন্তর্জাতিক ডেস্ক : চার বছরের মেয়েকে হাত ব্যাগে ভরে ইস্তাম্বুল থেকে প্যারিস নিয়ে এসেছিলেন একজন নারী।

এয়ার ফ্রান্সের কর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে তাকে আটক করা হয়। খবর বিবিসির।

যদিও তার বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি পুলিশ। সোমবার রাতে ওই ঘটনা ঘটলেও তা গণমাধ্যমে পরে প্রকাশ পায়।

প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসের বাসিন্দা ওই নারী শিশুটিকে হাইতি থেকে দত্তক নিয়েছেন। কিন্তু দত্তকের পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

ফলে ইস্তাম্বুলে শিশুটিকে নিয়ে বিমানে উঠতে বাধা দেয় সেদেশের কর্তৃপক্ষ। এরপর তিনি আরেকটি টিকেট কেনেন, কিন্তু শিশুটিকে তার হাতব্যাগের ভেতর লুকিয়ে বিমানে উঠে পড়েন।

বিমানে ওঠার পর, ব্যাগ থেকে বের করে, শিশুটিকে একটি কম্বলের মধ্যে মুড়িয়ে তার পায়ের কাছে লুকিয়ে রাখেন।

কিন্তু একটু পরে শিশুটির বাথরুমে যাবার দরকার হলে অন্য যাত্রীরা টের পেয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা