,

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ

assময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিংয়ে আজ সোমবার সকাল ৬টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-১৭৮৩) সঙ্গে সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ রয়েছে। ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে