,

টাইগাররা ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় : সাকিব

photo-1456904367স্পোর্টস ডেস্ক : একটি মাত্র ম্যাচ। জিতলেই এক পা চলে যাবে ফাইনালে। তাই তো ফাইনালের আগে অঘোষিত এ ফাইনাল নিয়ে একটু বেশিই মুখর বাংলাদেশের ক্রিকেটাররা। যেকোনো মূল্যেই জয় চান তাঁরা।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্রিকেটাররা জানিয়েছেন তাঁদের সেই আকাঙ্ক্ষার কথা। সে সারিতে সবচেয়ে ‘আগ্রাসী’ অবস্থানে আছেন সাকিব।

এক স্ট্যাটাসে সাকিব বলেছেন, ‘পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলা বরাবরই একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, তাই টাইগাররাও প্রতীক্ষায় থাকে ঝাঁপিয়ে পড়ার জন্য।’

পিছিয়ে নেই মুশফিকুর রহিমও। ফাইনালে যেতে উন্মুখ তিনিও।

‘একটি জয়ই আমাদের নিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে। দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য!’, বলেন মুশফিক।

গত ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা সাব্বির রহমান আজকের দিনটিকে বিশেষভাবে দেখছেন। তিনি বলেন, ‘It’s game day, pray for us!’ (আজ খেলার দিন, আমাদের জন্য দোয়া করবেন!)

গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ হাথুরুসিংহেসহ গোটা দলই চায় জয়। আর সেটি কতটা বাস্তব হবে, তা বোঝা যাবে আজ সন্ধ্যাতেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে