বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না : প্রধানমন্ত্রী

prime20141023175543নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছিয়ে থাকতে পারি না। আমরাও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যেতে চাই। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১২৫টি উপজেলায় আইসিটি সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতি দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। এজন্য আমরা এ ক্ষেত্রে বেশি জোর দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বরাবরই তথ্যপ্রযুক্তিবান্ধব। বাংলাদেশে আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল যারা কম্পিউটারের ব্যবহার শুরু করে।

তিনি বলেন, আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে তথ্য-প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত করে দিই। এতে আইসিটির বিস্তার ঘটে। পরে ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিই। সে সময় এটা ছিল অনেক কঠিন। সমস্যাও ছিল অনেক। আমাদের এই ঘোষণায় অনেকেই বিদ্রুপও করেছে। তবে এখন ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তব।

শেখ হাসিনা জানান, তিনি কম্পিউটার ও আইসিটির ব্যাপারে যে জ্ঞান অর্জন করেছেন সবই তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবদান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জয়ের অনুপ্রেরণা ও ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান