,

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ যে কারণে বাতিল করল আইসিসি

12791084_516211885170553_4429930889194001642_nস্পোর্টস ডেস্ক : চলতি মাস থেকে ভারতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচিতে সংশোধন এনেছে আইসিসি। আইসিসির এই সংশোধনের ফলে ৫ মার্চ ধর্মশালায় হংকং ও বাংলাদেশের অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।

এশিয়া কাপে বাংলাদেশের দারুণ পারফরমেন্সের জন্য তুলনামূলক দুর্বল দলের সাথে বাংলাদেশের খেলা বাতিল করেছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ভারতের স্থানীয় একটি দলের বিপক্ষে হংকং খেলবে বলে জানিয়েছে আইসিসি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সের কারণে প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। কেননা, আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টাইগারদের এরই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে খেলার পথ অনেকটাই সহজ হয়েছে। তাই ওই প্রস্তুতি ম্যাচটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

উল্লেখ্য, এশিয়া কাপের চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ৬ তারিখে। ফলে ফাইনালে উঠলে সঙ্গত কারণেই বাংলাদেশ ওই ম্যাচ খেলতে পারবেনা। শুধু তাই নয়, ৪ মার্চ ও ৬ মার্চ বিন্দ্রায় নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওমানের প্রস্তুতি ম্যাচগুলো দিনের দুইটি ভাগে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা