,

মেসি চমকে বার্সার মধুর প্রতিশোধ

2015_09_21_09_41_01_ovjLUbaUoRIDy33lCXq8CLAGeDf7E6_originalস্পোর্টস ডেস্ক : যেন একটা চক্রপূরণ। গত অক্টোবরে লা লিগার ম্যাচে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এরপর থেকে টানা ৩৩ ম্যাচে অপরাজিত কাতালান শিবির। রোববার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেই সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সা। মেসি চমকে মধুর প্রতিশোধ নিয়েছে লুইস এনরিক শিবির। বার্সা জিতেছে ২-১ ব্যবধানেই। এ নিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সা।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সা। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সেখানে সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে ২০ মিনিটেই পেরেজের গোলে এগিয়ে যায় সেভিয়া। শঙ্কা তখন চরমে, হারতে যাচ্ছে নাকি বার্সা? তবে এমএসএন থাকতে হারবে বার্সাা, তাতো হতে পারে না। তার উপর আবার ঘরের মাঠ বলে কথা। ৩১ মিনিটেই দুর্দান্ত ফ্রি কিকে বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি (১-১)। ছয় মিনিট পর দলকে এগিয়েও নিতে পারতেন মেসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের শট কোনোমতে প্রতিহত করেন সেভিয়ার গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসি-সুয়ারেজের চমৎকার বোঝাপড়ায় গোলটি করেন জেরার্ড পিকে (২-১)। চার মিনিটের মধ্যে সমতা আনার সুযোগ পেয়ে যায় সেভিয়া। কিন্তু তাতে পূর্ণতা পায়নি।

৭৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু বিপজ্জনক জায়গায় থেকেও বল জালে পাঠাতে পারেননি তিনি। অতিরিক্ত সময়ে একটু পা ছোয়াতে পারলেই গোল পেতে পারতেন নেইমার। কিন্তু হয়নি। তারপরও ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে