,

সরাইলে মামলা প্রত্যাহারের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল, পথসভা

sarail pic 26(1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মৎসজীবি কিরন মিয়া (৫৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে উপজেলা যুবলীগ। সেই সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদক মোঃ শের আলম মিয়াকে প্রধান আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তারা। গতকাল সকালে যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর নেতৃত্বে মিছিলটি সদরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাশে এসে শেষ হয়। সেখানে মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- অরুয়াইল ইউপি যুবলীগের সম্পাদক জাবেদ আল-হাসান, পাকশিমুল ইউপি যুবলীগের সভাপতি মোঃ আক্কাস মন্ডল, শাহবাজপুর ইউপি যুবলীগের সভাপতি শাহ মোঃ কাইয়ুম ও সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে সরাইল সদর ইউনিয়নের সকাল বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপারী পাড়া ও মালিগাঁও গ্রামের বাসিন্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে নিহত হয় মৎসজীবি কিরন মিয়া। এ ঘটনায় গত সোমবার রাতে কিরন মিয়ার ছেলে হান্নান মিয়া বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়াকে প্রধান আসামী করে ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর অজ্ঞাত আসামী রয়েছে ১৮-২০ জন। শের আলম মিয়াকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল যুবলীগের নেতা কর্মীরা সরাইল সদরে মিছিল ও পথ সভা করেছে। সভায় বক্তারা বলেন, কিরন মিয়া সংঘর্ষে নিহত হয়নি। পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তারা আহত অবস্থায় কিরনের চিকিৎসা ব্যবস্থাতেও সন্দেহের ইঙ্গিত করেন। মহল বিশেষের ষড়যন্ত্রের মাধ্যমে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন বক্তারা। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ