,

স্বাস্থ্যের জন্য কোন তেল বেশি ভালো?

000_103548স্বাস্থ্য ডেস্ক : কোন তেল বেশি স্বাস্থ্যকর? অলিভ অয়েল নাকি নারকেল তেল?এই দুই ধরনের তেলের পক্ষেই ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে।চলুন জেনে নেয়া যাক কোন তেল কতটা স্বাস্থ্যের জন্য উপকারী।

নারকেল তেল: নারকেল তেল রান্নার জন্য বাড়তি সংযোজন।এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে উচ্চ পরিমাণে স্মোক পয়েন্ট(বেশি তাপমাত্রাও ধোঁয়া তৈরি হয় না) আছে।পরিশোধিত নারকেল তেলে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি স্মোক পয়েন্ট রয়েছে। তার মানে হচ্ছে, কোনো ধরনের ধোঁয়া ছাড়াই আপনি উচ্চ তাপমাত্রায় এই তেল দিয়ে রান্না করতে পারবেন।নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে,যা তাপ প্রয়োগে স্থিতিশীল এবং প্রতিরোধক।যার কারণে সহজে অক্সিডাইজের(অক্সিজেনের সঙ্গে রাসায়নিকের মিশ্রণ) করে না।নারকেল তেলের আরও সুবিধা হচ্ছে, এই তেল বিপাকীয় হার বাড়ায়, ক্ষুধা দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়।

অলিভ অয়েল: ভূমধ্য অঞ্চলীয় মানুষের ডায়েটের প্রধান হচ্ছে অলিভ অয়েল।অধিকাংশ স্বাস্থ্যবিদরা এই তেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।ডায়েটে ফ্যাটের চমৎকার উৎস হচ্ছে অলিভ অয়েল। অনেকেই মনে করেন, রান্নার জন্য অলিভ অয়েল ভালো নয়।কারণ উচ্চ তাপমাত্রায় নারকেল তেলের মতো এই তেল স্থিতিশীল নয়।তবে গবেষকরা বলছেন অন্য কথা।উদ্ভিজ তেলের(ভেজিটেবল অয়েল) মতো পলিআনস্যাচুরেটেড ফ্যাট সহনীয় অবস্থা থেকে উচ্চ তাপমাত্রায় অস্থিতিশীল হয়ে পড়ে।কিন্তু অলিভ অয়েলের মতো মনোস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে এ রকম হয় না।

অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে।পরিশোধিত অলিভ অয়েলে স্থিতিশীলতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়ায়।স্প্যানিশ গবেষকরা বলেছেন, সূর্যমুখীর তেলের তুলনায় অলিভ অয়েল বেশি উপকারী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ