,

আমিরাতের বিপক্ষে দলে ফিরছেন আরাফাত সানি ও নাসির

29স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ৪৫ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফি বাহিনীকে। তবে ভারতের বিপক্ষে হারলেও এখনই আশা শেষ হয়ে যায় নি টাইগারদের। টাইগাররা এশিয়া কাপে খেলবে আরও তিনটি ম্যাচ। আজ তারা মুখোমুখি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে।
অতীতের ভুল শুধরে এ ম্যাচেই ফিরতে চায় মাশরাফির দল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাংলাদেশের একাদশ নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করা হয়েছে। আজকের ম্যাচে দলের একাদশে রাখা নাও হতে পারে ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ কে। তাঁদের জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ নাসির হোসেন ও আরাফাত সানি। এ ম্যাচে বাংলাদেশ স্বভাবতই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে