,

উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব

north-korea20160226082513আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানা সাত সপ্তাহের আলোচনার পর এ খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

সম্প্রতি পিয়ং ইয়ংয়ের পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে উত্তর কোরিয়ায় যাতায়াতকারী কার্গোকে বাধ্যতামূলক পরীক্ষা ও দেশটির বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করারও আহ্বানও জানানো হয়।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেন, এসব বাধ্যতামূলক বিধি-নিষেধের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর কঠোর চাপ তৈরি করা হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা প্রস্তাবের বিষয়ে চীনের দূত লি জিয়ি বলেন, আমরা যে কোন ধরনের পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধী। ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা ঠেকাতে নতুন এ প্রস্তাব সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা