,

রাশফোর্ডের জোড়া গোলে ম্যানইউর চমক

2016_02_26_13_23_59_0YmTZ5KeWclc0KOBNUXmDiCY1ZeV2L_originalস্পোর্টস ডেস্ক : মিটশেলানকে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অভিষিক্ত তরুণ মার্কস রাসফোর্ডের জোড়া গোলে ম্যানইউ জয় পায় ৫-১ গোলের বড় ব্যবধানে। ২০০৭ সালের পর প্রথম কোনো ইউরোপিয়ান ম্যাচে ৫ গোল করল রেড ডেভিলসরা।

ড্যানিশ চ্যাম্পিয়নরা প্রথম লেগের খেলায় এগিয়ে ছিল ২-১ গোলে। তাই অন্তত দুই গোলের বেশি ব্যবধানে জয় প্রয়োজন ছিল ফন গালের শিষ্যদের। বৃহস্পতিবার রাতে তার চেয়েও বড় কিছু করে চমক দেখাল রেড ডেভিলসরা। ফলে দুই লেগ মিলে ৭-২ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত হয় ফন গালের শিষ্যদের। এই জয়ে দলের কোচ ফন গাল স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ পেলেন।

ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগেও গোলের সূচনা করেছিল মিটশেলান। ২৭ মিনিটে তিনি গোল করেন। একই দলের নিকোলাভ বদুরভ নিজেদের জালে বল জড়িয়ে ম্যানইউকে সমতায় ফেরান। প্রথমার্ধটা তাই ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন রাশফোর্ড। ম্যানচেস্টারে জন্ম নেয়া মাত্র ১৭ বছর বয়সী তরুণ এই ফুটবলার ৬৩ ও ৭৫ মিনিটে করেন দুই গোল। এই ম্যাচটি রেড ডেভিলসদের হয়ে তার প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে দুই গোলে প্রথম দিনেই নিজের জাত চেনালেন তিনি।

পেনাল্টি থেকে ৮৭ মিনিটে ম্যানইউর পক্ষে চতুর্থ গোল করেন আন্দের হেরেরা। একেবারে শেষ মিনিটে প্রতিপক্ষের জালে শেষবারের মতো বল জড়ান ডিপে। অবশ্য এর আগের মিনিটেই দুই হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন অতিথি দলে আন্দ্রে রোমার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা