,

রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়াল

1456458415অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো রিজার্ভ দুই হাজার আটশ’ কোটি (২৮ বিলিয়ন) ডলার অতিক্রম করেছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে গত ২৯ অক্টোবর রিজার্ভ প্রথমবার ২৭ বিলিয়নের ঘর অতিক্রম করেছিল। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয়ে ভালো প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের আমদানি বিল পরিশোধের আগ পর্যন্ত রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারের ওপরেই অবস্থান করবে বলেও মন্তব্য করেন তারা।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশের আমদানির বর্তমান গতিধারা বলছে, এই রিজার্ভ দিয়ে অন্তত সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ১০ বিলিয়ন ডলার। ২০১২ সালের ১৮ অক্টোবর রিজার্ভ ১২ বিলিয়নের ঘর অতিক্রম করে। ২০১৩ সালের জানুয়ারিতে ১৩ বিলিয়নে পৌঁছায়। ৫ মার্চ তা ১৪ বিলিয়ন, ৭ মে ১৫ বিলিয়ন, ১৩ আগস্ট ১৬ বিলিয়ন, ২২ অক্টোবর ১৭ বিলিয়ন ও ১৯ ডিসেম্বর ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০১৪ সালের ১০ এপ্রিল তা ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর একই বছরের ১৬ এপ্রিল তা ২১ বিলিয়ন ও ৭ আগস্ট ২২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রিজার্ভ প্রথমবারের মতো ২৩ বিলিয়ন ডলার, ২৯ এপ্রিল ২৪ বিলিয়ন, একই বছরের ২৫ জুন ২৫ বিলিয়ন এবং ১৭ আগস্ট ২৬ বিলিয়নের ঘর অতিক্রম করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা