আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আমিরাত

স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেছে এশিয়া কাপের ১৩তম আসরের খেলা। বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাছাইপর্ব উতরে আসা সংযুক্ত আরব আমিরাত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে কখনও মুখোমুখি হয়নি আরব আমিরাত। আগামীকাল সেই অভিজ্ঞ দলের মুখোমুখি হবে আমিরাত।
এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), তিলকারত্নে দিলশান, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মিলিন্দা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েকে, দুশমান্থ চামিরা, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।
সংযুক্ত আরব আমিরাত একাদশ (সম্ভাব্য): রোহান মুস্তফা, মুহাম্মদ কলিম, মোহাম্মদ শাহজাদ, শাইমন আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ (অধিনায়ক), মোহাম্মদ নাভিদ, সাকলাইন হায়দার, আহমেদ রাজা, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), কাদির আহমেদ।











