,

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত : অ্যামনেস্টি

photo-1456284594নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে স্বাধীন গণমাধ্যমগুলো মারাত্মক চাপে আছে। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে বাধাগ্রস্ত।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে (২০১৫/১৬) এমন দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনের ভূমিকায় বলা হয়, গত বছর সরকারবিরোধী বিক্ষোভের সময় পেট্রলবোমার আঘাতে বহু লোক নিহত হন। যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনে হামলা হয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় শত শত বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। স্বাধীন গণমাধ্যম মারাত্মক চাপে ছিল এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল বাধাগ্রস্ত। কমপক্ষে নয়জন সেক্যুলার ব্লগার ও প্রকাশক হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের আঘাতজনিত মৃত্যু হয়েছে। ৪০ জনের বেশি মানুষ গুম হয়েছে।

প্রতিবেদনের মত প্রকাশের স্বাধীনতা অংশে বলা হয়েছে, সরকারের সমালোচনা করা স্বাধীন গণমাধ্যমগুলো চাপে আছে। গত বছরের অক্টোবরে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দেশের দুটি প্রভাবশালী সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে বিজ্ঞাপন না দিতে বলা হয়। বিজ্ঞাপন দিলে শাস্তির কথা বলা হয়।

সংসদের সমালোচনা করায় নভেম্বরে বাংলাদেশে দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) কার্যক্রম বন্ধের সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।

বিচার নিয়ে সমালোচনা করায় ঢাকার একটি আদালত সুশীল সমাজের ৪৯ সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

নভেম্বরে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য যোগাযোগ অ্যাপস বন্ধ করে দেয়। এর মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়।

সেক্যুলার মত প্রকাশের জন্য ব্লগাররা ইসলামপন্থী সংগঠনগুলোর হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে চাপাতির কোপে অভিজিৎ রায় নিহত হন। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বেঁচে যান। আগস্টে অন্য তিন ব্লগার ওয়াশিকুর রহমান, নিলয় নীল ও অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।

অক্টোবরে সেক্যুলার বই প্রকাশের জন্য একজন প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। ওই হামলা থেকে বেঁচে যান অপর একজন প্রকাশক ও দুজন সেক্যুলার লেখক। প্রধানমন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিরা ব্লগার ও প্রকাশকদের লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা