বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমনায় বর্ষবরণ ছাড়া আর কোনও অনুষ্ঠান নয়

 

নিজস্ব প্রতিবেদক : রমনা পার্কছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা পার্কে অন্য কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। সৌন্দর্য ও ঐতিহ্য সুরক্ষা করে রমনা পার্ককে একটি আদর্শ পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য নাগরিক সমাজ, পরিবেশবিদ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রমনা পার্কের সার্বিক বিষয় দেখভাল করবে।36543816
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত রমনা পার্কের সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করে।
গণপূর্ত মন্ত্রী বলেন, রমনা পার্কের ঐতিহ্যবাহী বৃক্ষ ও গাছ সংরক্ষণ, প্রয়োজনীয় বৃক্ষ রোপণ, অপ্রয়োজনীয় গাছ অপসারণ ও সৌন্দর্যবর্ধন করণীয় বিষয়ে এ কমিটি সিদ্ধান্ত নেবে।সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।

 
তিনি বলেন, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানসহ এ এলাকার সৌন্দর্যবর্ধনে একটি সবুজ ও দৃষ্টিনন্দন বলয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাস্টারপ্লান প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান ও মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের আত্মসমর্পণ স্থানসহ ঐতিহাসিক স্থানসমূহ চিহ্নিত করা হয়েছে। এখানে বেড়াতে আসা জনসাধারণ এসব স্থানের ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন।

 
অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ, অধ্যাপক দ্বিজেন শর্মা, তরুপল্লবের শাহজাহান মৃধা বেণু, স্থপতি মোবাশ্বর হোসেন, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি সাঈদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।

 

 

আলোচনার শুরুতেই স্থপতি তুঘলক আজাদ রমনা পার্ক ও লেকের গাছপালা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থানায় জানানো হয়, ৬৮৫ একর জায়গায় গড়ে তোলা রমনা পার্কে কুসুম বিথি, সোনালু, নাগেশ্বর বিথি, অশোক, শতবর্ষী মহুয়া, শতবর্ষী দেশি গাবগাছ, দেশি বাদাম, অঞ্জন, বট, অশ্বত্থসহ ২০ প্রকারের গাছ রয়েছে। এসব ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান