বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়গা দেয় না সরকার সমাবেশের জন্য : মির্জা ফখরুল

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসরকার কথা বলতে দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সমাবেশের জায়গা দেয় না। দেশ থেকে গণতন্ত্র পুরাপুরি নির্বাসিত। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

 

4_13180
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা মুখে গণতন্ত্রের কথা বলেন, তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। তারা অতীতেও গণতন্ত্রকে হত্যা করেছেন। এ গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র ছাড়া কোনও উপায় নেই। আর গণতন্ত্র উদ্ধার করতে হলে আন্দোলন ছাড়া কোনও পথ নেই। যেকোনও ত্যাগের বিনিময়ে হারানো গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে সব গণতান্ত্রিক শক্তি একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে অধিকার রক্ষা করতে হবে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান