,

মাহমুদুর রহমানের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

mahmudনিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তার জামিনের আবেদনও নাকচ করা হয়েছে। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানকে মামলায় গ্রেফতার দেখিয়ে ঘটনার মূল রহস্য উৎঘাটন ও ঘটনার ইন্দনদাতাদের গ্রেফতারের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ। আদালত রিমান্ড শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।
এদিকে সোমবার মাহমুদুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। উভয় আবেদনের ওপর শুনানি শেষে দুই আবেদনই নাকচ করে দেন বিচারক।

মামলার এজাহার থেকে জানা গেছে, বিস্ফোরক দ্রব্য আইনে ২০১৩ সালের জানুয়ারিতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেন। এ মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের উল্টোদিকের রাস্তায় হাতবোমা নিক্ষেপের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা