,

ভারতে নিম্নবর্ণ কোটা আন্দোলনে সহিংসতায় নিহত এক

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানায় নিম্নবর্ণের নাগরিকদের শিক্ষা ও কর্মসংস্থানে কোটার দাবিতে আন্দোলনে সহিংসতায় অন্তত একজন নিহত হয়েছে। শুক্রবার উত্তরাঞ্চলীর শহর রোহতাকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, এ ঘটনায় একজনের প্রাণহানি ছাড়াও অন্তত ২৫ জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরাআন্দোলনকারীরা হরিয়ানার অর্থমন্ত্রীর বাসভবন ও একটি পুলিশ স্টেশন আক্রমণ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।বিক্ষোভকারীরা প্রাথমিকভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের দমন করতে প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হলে সেই বাহিনীর এক সদস্য আন্দোলনকারীদের আঘাতে আহত হন।

 

 

পুলিশের দাবি, তারা আত্মরক্ষা করতে গুলি ছুড়লে এক আন্দোলনকারী নিহত হয়েছেন। হরিয়ানার পুলিশ প্রধান ওয়াইপি সিঙ্গাল এনডিটিভিকে বলেন, ‘বিক্ষোভকারীদের দিক থেকে প্রথমে গুলি ছোড়া হলে এক পুলিশ কর্মকর্তা আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছোড়েন।’

de5bd31b595abe13e120cd0dce492c94-_88353314_88353313

হরিয়ানার অর্থমন্ত্রীর বাসভবন আক্রমণ করেন তারা

এদিকে, শুক্রবার হরিয়ানার রাজ্য সরকার জাট বর্ণের নাগরিকদের জন্য সরকারি চাকরিতে কোটা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেছেন তিনি এ প্রসঙ্গে সংসদে দাবি উত্থাপন করবেন। সূত্রঃবিবিসি

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড