,

অবশেষে ভারতে যাচ্ছে পাকিস্তান

india-pakistan-flag-_jugantor_4568স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে ভারতে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে ঘোর সংশয় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল, তারা ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নাও অংশ নিতে পারে। যদিও তারা বিষয়টা পুরোপুরি ঠেলে দিয়েছিল সরকারের কোর্টে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, সরকার যদি অনুমতি দেয়, তাহলে তাদের বিশ্বকাপে অংশ নিতে অসুবিধা নেই। অবশেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। ভারতে গিয়ে টি ২০ বিশ্বকাপ খেলা হচ্ছে আফ্রিদিদের। করাচির পত্রিকা বিজনেস রেকর্ডার প্রথম এ সংবাদ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সবুজ সংকেত দিয়েছেন ভারতে টি ২০ বিশ্বকাপে খেলার জন্য।’

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নওয়জ শরিফকে চিঠি দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। চিঠিতে তিনি ভারতে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে অনুমতি চান। এতদিন জবাব দেননি। নওয়াজ কিছুদিন আগে প্রধানমন্ত্রী অফিসে অনুমতি প্রার্থনার বিষয়টা আবারও স্মরণ করিয়ে দিয়ে চিঠি লেখেন শাহরিয়ার খান। মঙ্গলবারই নওয়াজ পিসিবিকে ‘হ্যাঁ’ জানিয়ে দেন। ফলে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের পক্ষ থেকে পিসিবির সামনে আর কোনো বাধা রইল না। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়ে দেন, পাকিস্তানের অবশ্যই টি ২০ বিশ্বকাপে অংশ নেয়া উচিত।

৮ মার্চ ভারতে শুরু হবে টি ২০ বিশ্বকাপ। বেশ কয়েকটি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও নিরাপদ ভেন্যু হিসেবে মোহালি, ধর্মশালা এবং কলকাতাকেই পাকিস্তানের ম্যাচের জন্য বেছে নেয়া হয়েছে।’ ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা