,

সিরিয়া প্রশ্নে সালমান-এরদোগান ফোনালাপ

94604_150আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের ওপর বাশার আল-আসাদ বাহিনী এবং রুশ হামলার কড়া সমালোচনা করেছেন সৌদি বাদশা সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সিরীয় সঙ্কট নিয়ে মঙ্গলবার এক ফোনালাপে তারা এ সমালোচনা করেন।

প্রেসিডেন্ট এরদোগানের অফিস থেকে জানানো হয়েছে, আলেপ্পোর দক্ষিণে রুশ এবং বাসার বাহিনীর হামলাকে এ দুই রাষ্ট্রপ্রধান উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন। সিরিয়ার সরকারি বাহিনীর উপর্যুপরি হামলায় আলেপ্পোয় মানবিক বিপর্যয় দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

আসাদ যতদিনে ক্ষমতায় থাকবেন ততদিনে সিরীয় সঙ্কটের কোনো সমাধান হবে না বলেও তারা মত ব্যক্ত করেন। এর দ্রুত সমাধানে পৌঁছাতে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপরে আসাদ সরকারের হামলা বন্ধ এবং অবরোধ তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে কুর্দি মিলিশিয়া পিওয়াইডির হামলা এবং এর জবাবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণের ঘটনা নিয়েও আলোচনা করেন তারা। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড