,

নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন জার্গেনসেন

jarস্পোর্টস ডেস্ক : বাংলাদেশে প্রথমে এসেছিলেন তিনি জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবেই। পরে মূল দলেরই দায়িত্ব নেন শেন জার্গেনসেন। ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্বে থেকে খুব একটা অসফলও নন। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জিততে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। উপমহাদেশে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাচ্ছে নিউজিল্যান্ড। আগামী মাসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় ​রেখেই জার্গেনসেনকে বোলিং কোচ হিসেবে বেছে নিল তারা।
নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন আগেও। বাংলাদেশে আসার আগেই ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কিউইদের বোলিং কোচ হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন এই অস্ট্রেলিয়ান। পুরোনো ডেরায় ফিরতে পেরে ভীষণ আনন্দও হচ্ছে তাঁর, ‘নিউজিল্যান্ড দলের অনেক বোলারের সঙ্গেই আগে কাজ করেছি। কিন্তু কয়েক বছরে তারা যে ধরনের উন্নতি করেছে, তা সত্যিই দারুণ।’
নিজের কাজের পরিধি সম্পর্কেও সচেতন এই অস্ট্রেলিয়ান কোচ, ‘নিউজিল্যান্ড দলের মাঠের ফলাফল কিংবা র‍্যাঙ্কিংই সবকিছু বলে দিচ্ছে। আমার কাজ হচ্ছে তাদের আরও উন্নতিতে সহায়তা করা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কিউইদের হয়ে আরও দুটি সিরিজে কাজ করবেন। এরপর চুক্তির মেয়াদ বাড়তেও পারে। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে