,

ফসল নষ্টের দায়ে থানায় মুরগী!

Jailডেস্ক রিপোর্ট : বাড়িতে প্রচুর পরিমাণ ফসল নষ্ট হওয়ায় রাগে-দুঃখে পাগল হয়ে গিয়েছেন দেওলি গ্রামের সিমন সর্দার নামের এক চাষী। অভিযোগ, তাঁর এই সদ্য ফসলে আগুন লাগানোর পিছনে দায়ী এক মুরগী। তাই সেই অভিযুক্ত মুরগীকে নিয়ে থানায় হাজির হন তিনি। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুসাবনিতে।

যদিও মুসাবনি জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট সেই চাষীকে বার বার বোঝানোর চেষ্টা করেন মুরগীটির দোষে তাঁর এই ক্ষতি হলেও, এক প্রাণীর বিরুদ্ধে কখনও থানায় অভিযোগ নেওয়া যায় না।

জানা যায়, এক বিড়াল এসে হঠাৎ মুরগীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কোনভাবে বিড়ালের হাত থেকে পালিয়ে মুরগীটি ছুটে চলে যায় চাষীর বাড়ির রান্নাঘরে। সেখান থেকে মুরগীর একটা ডানায় আগুন লেগে যায়। সেই অবস্থায় অবলা প্রাণীটি অপর একটি ঘরের দিকে ছুটে চলে যায়, যেখানে সদ্য ক্ষেত থেকে তুলা ফসল রাখা ছিল। মুরগীর ডানা থেকে আগুন সহজেই লেগে যায় সেই ফসলের গোলায়। নিমেষে পুড়ে ছাই হয় যায় ফসলগুলো।

যদিও থানায় মুরগী নিয়ে হাজির হলেও চাষীকে অফিসার–ইনচার্জ বোঝাতে সফল হন যে কোন মুরগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা যায় না। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে, ব্লক সার্কেল অফিসারকে চিঠি লিখে এই ক্ষতির জন্য তিনি কিছু ক্ষতিপূরণ দাবি করুক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে