,

পনেরো বছর পরও অনবদ্য তারা!

Ritu-L20160216113524বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর জুটি হয়ে চলচ্চিত্রে কাজ করছেন টালিগঞ্জে একসময়ের সুপারস্টার জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সময় অনেকটা পেরিয়ে গেলেও কমেনি রসায়নের ঝাঁজ। এতটুকুও আঁচড় পড়েনি বোঝাপড়ায়। একে অপরকে চোখের ইশারাতেই বুঝে নিচ্ছেন।

পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘প্রাক্তন’র মূল আকর্ষণই টলিউডের এই হিট জুটি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা বোঝাপড়ার প্রমাণ হিসেবে ছবির পোস্টারের ফোটোশুটের গল্প শুনিয়েছেন ছবির দুই পরিচালক। এখনো নাকি অনবদ্য প্রসেনজিৎ-ঋতুপর্ণা। একে অপরের দিকে একবার তাকিয়েই পোস্টারের জন্য ফোটোশুটে দু’জন পারফেক্ট শট দিয়ে দেন।

শুধু তাই নয়। প্রসেনজিতের পছন্দ না হলেও ফোটোশুর সময়ে একরকম জোর করেই রোমান্টিক গান চালান ঋতুপর্ণা। সেই মুহূর্তে রোমান্টিক পোজ দিতে গিয়ে বেশ কষ্টই হচ্ছিল প্রসেনজিতের। ফলে দ্রুত ফোটোশুট শেষ করার জন্য প্রসেনজিৎ তাগাদা লাগালেও, ঋতুপর্ণা আরো কিছুক্ষণ চালিয়ে যেতে চান। তবে এ সবই ছিল প্রসেনজিৎকে রাগানোর জন্য ঋতুর খুনসুটি!

এদিকে পরিচালকদ্বয়ের দাবি, তাদের ছবিতে এই দুই তারকা হাজির হচ্ছেন নতুন লুকে, নতুনভাবে। দর্শকদের জন্য থাকছে সারপ্রাইজ অনেক কিছুই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে