,

বিশ্বকাপে ভারতই ফেভারিট : ধোনি

dhoni20160216163108স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে দাবি করছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে ফেরার পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজ জয়। আর এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে ভারত অধিনায়ককে। সঙ্গে ঘরের মাঠে খেলার সুবিধা তো রয়েছেই।

বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পর ধোনি বলেছেন, ‘ক্রিকেটের ছোট সংস্করণে আমরা বরাবরই অন্যতম কঠিন প্রতিপক্ষ। টি-২০ বিশ্বকাপ ভারতে হবে। বিশ্বকাপে আমরা অন্যতম ফেভারিট। স্পিনাররা আমাদের বাড়তি সুবিধা এনে দেবে। আইপিএলে খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে।’ তবে সাফল্য পেতে গেলে প্রতিপক্ষের মারকুটে ব্যাটসম্যানদের আগে ফেরাতে হবে বলে জানিয়েছেন ধোনি।

ধোনির কথায়, ‘টি-২০ ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ফারাকটা খুবই কম। আর সেটা ঘটাচ্ছে ব্যাটসম্যানরাই। অতএব সাফল্য পেতে গেলে বিপক্ষের বিগ হিটারদের বেঁধে রাখাটা অত্যন্ত জরুরি।’

সে সঙ্গে তিনি যোগ করেন, ‘নক আউট পর্বের প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। কারণ আমার কাছে নক আউট পর্ব অনেকটা লটারির মতো। আর সে জন্যই ধারাবাহিকতা বজায় রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সিরিজে ভারতের মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি। এ ব্যাপারে ধোনি বলেছেন, ‘গত দুই সিরিজে আমাদের সকলে ব্যাট করার সুযোগ পায়নি। আসলে আমাদের ব্যাটিং লাইনআপ যে রকম গভীর, তাতে এরকম ইতিবাচক সমস্যা থাকবেই। তবু প্রয়োজনের সময়ে দলের ছয়, সাত ও আট নম্বর ব্যাটসম্যানকে বড় শট নিতেই হবে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’

ধোনি আরও বলেছেন, ‘কে কতো রান করলো সেটা বড় কথা নয়। আসল বিষয়টা হচ্ছে যে, শেষদিকে কেউ যদি ৩ বা ৪ বল খেলে ১০-১৫ রান করে, সেটাও কম মূল্যবান নয়।’

টি-২০ বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরাহর মতো প্রতিভাবান ক্রিকেটারের উঠে আসাটা দলকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন ধোনি।

তিনি বলেছেন, ‘বুমরাহ ডেথ ওভারে ইয়র্কার দিতে পারে। আবার অশ্বিনের মতো তাকে দিয়েও বোলিং আক্রমণ শুরু করা যেতে পারে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা