বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যা বলল ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলকে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে সফররত ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

 

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৪টায়।

আব্দুল মঈন খান বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিবিসি বিশেষ ভূমিকা পালন করেছিল। এ কারণে তারা (ব্রিটেন) বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন।

বৈঠকে দশ সদস্যের ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হাওয়ার্ড ডবার। প্রতিনিধি দলে ছিলেন এমপি কেইর স্টারমার, এমপি স্টিফেন টিমস প্রমুখ।

 

 

 

ড. মঈন খান বলেন, ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টির একটি সংগঠন রয়েছে। সেটি হচ্ছে ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’। সেই সংগঠনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফররত। প্রতিনিধি দলে অনেক সদস্য রয়েছেন, যারা আগে মন্ত্রী ছিলেন।

তিনি বলেন, বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাজনীতির চিত্র সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। আমরা বলেছি, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিরোধী দলকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয়া হচ্ছে না।

 

 

 
ড. মঈন খান বলেন, ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যরা যেহেতু রাজনীতিক, সেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারা বুঝতে পারেন। তারা আমাদের কাছে উন্নয়নের বিষয় সম্পর্কেও জানতে চেয়েছেন। আমরা তাদের বলেছি, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আগে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে। তারা জানতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কীভাবে সামনের দিকে এগুতে হবে। আমরা বলেছি, প্রথমে গণতান্ত্রিক পরিবেশকে পুনরুদ্ধার করতে হবে। এটাই এখন সবচেয়ে জরুরি। সরকার ও বিরোধী দলের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

 

kh-88

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে তারা বাংলাদেশে এসেছেন বলে জানান ড. মঈন খান। তিনি বলেন, প্রতিনিধি দলটি সরকারের সঙ্গে কথা বলেছে। আজ বিএনপির সঙ্গে আলোচনা করেছে।

তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। কেন উপস্থিত ছিলেন না সাংবাদিকরা জানতে চাইলে জবাব না দিয়ে এড়িয়ে যান ড. মঈন খান।

বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান