,

আইএসের আখড়ায় তরুণীর দুঃসহ স্মৃতি!

girl-isis-using-sex
আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আখড়ায় যৌনদাসী হিসেবে তিন মাস অতিবাহিত করা এক নারী তার দুঃসহ স্মৃতির বর্ণনা দিয়েছেন।

চোখের সামনে তার ছয় ভাই ও উঠিয়ে নিয়ে গিয়ে তার মাকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের বন্দিশালায় যৌন নির্যাতনের আতঙ্ক তাকে প্রতি মুহূর্তে তাড়া করে ফিরেছ।

ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের নারী নাদিয়া মুরাদ। বয়স ২১ বছর। তিনি এখন যুক্তরাজ্যে থাকছেন। সেইসঙ্গে বর্বর জঙ্গিদের সহিংসতার শিকার নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করছেন। আইএসের বিরুদ্ধে বিশ্বমত গঠনেও ভূমিকা রাখছেন তিনি।

লন্ডনে ট্রেড ইউনিয়ন কংগ্রেস হাউসে কথা বলার সময় নাদিয়া মুরাদ বলেন, আমি শুধু আমার কথা বলছি না, আমি বলছি সেইসব নারী ও শিশুদের কথা, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিষ্পেষণের শিকার হচ্ছে।

নাদিয়া মুরাদ আরো জানান, ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৫ হাজার ৮০০ নারী ও শিশুকে বন্দি করে আইএস। তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। অনেকে জঘন্যভাবে হত্যা করা হয়েছে। যার মধ্যে তার ছয় ভাই ও মা রয়েছে।

আইএস হামলা চালিয়ে ইয়াজিদি পুরুষদের নির্বিচারে খুন করেছে এবং নারী ও শিশুদের তুলে নিয়ে গেছে। এখনো তাদের আখড়ায় বন্দি রয়েছে প্রায় সাড়ে তিন হাজার নারী, যারা চরম কষ্টে দিন কাটাচ্ছে। এমন কোনো নীপিড়ন নেই, যা তাদের ওপর চালানো হচ্ছে না। তা ছাড়া তুলে নিয়ে যাওয়া অনেক নারীকে তারা যৌনদাসী হিসেবে বিক্রি করে দিয়েছে।

আইএসের নিষ্ঠুরতা চরম শিকার হচ্ছে ইয়াজিদি কিশোরীরা। তাদের ধরে নিয়ে যাচ্ছেতাইভাবে ব্যবহার করা হচ্ছে। ভালো দাম পেলে তাদের বিক্রিও করে দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা