,

ক্যাটরিনাকে বলেছিলেন সলমন, রণবীরের কাছে গেলে পস্তাবে 

 

ks ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনির ‘দি এন্ড’ যেন হচ্ছেই না। বিচ্ছেদ হয়ে গেলে কী হবে, দু’জনকে নিয়ে গল্প থামছে না। বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। ফ্যানেদের তো পোয়া বারো। রোজই রসালো গল্প শুনতে পারছেন তাঁরা। শোনা যাচ্ছে, অনেক দিন আগেই নাকি সলমন এই ব্রেকআপের ভবিষ্যৎ বাণী করেছিলেন।
সময়টা ২০০৯। সবে ‘আজব প্রেম কি গজব কহানি’তে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা কাইফের। সলমনের গার্লফ্রেন্ড তখন ক্যাট। সব দেখেশুনে আর নাকি চুপ থাকতে পারেননি সল্লু মিয়াঁ। মদ্যপ অবস্থায় ছুটে গিয়েছিলেন লেডি লভের কাছে। নেশা জড়ানো গলায় বলেছিলেন, “তুমি ভুল করছো। আমাকে ছেড়ে রণবীরের কাছে গেলে এক দিন পস্তাতে হবে তোমাকে! দেখবে, তোমাকে আঘাত দেবে রণবীর!”
গত বছর পর্যন্ত ক্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। লিভ টুগেদারও শুরু করেছিলেন তাঁরা। ব্যালকনিতে দাঁড়িয়ে চুমু খাওয়া থেকে হাতে হাত যুগলের ছবিও এসেছিল প্রকাশ্যে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়েও করতে চলেছেন তাঁরা। কিন্তু, এ বছরের গোড়াতেই সে জুটি ভেঙে খান খান। শেষ পর্যন্ত সলমনের ভবিষ্যৎ বাণীই মিলে গেল তা হলে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে