,

এখনও শঙ্কা মুস্তাফিজকে নিয়ে

mustafij20160216150337স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের সময়ই ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের অন্যতম পেস শক্তি মুস্তাফিজুর রহমান। কাঁধের চোট কাটাতে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে রাখা হয়নি। এরই মধ্যে চলেছে কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া। জিম্বাবুয়ে সিরিজের পর খুলনায় এক সপ্তাহেরও বেশি সময়, এরপর বন্দর নগরী চট্টগ্রামে প্রায় সপ্তাহখানেক কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের পর্ব শেষ করে আজ (মঙ্গলবার) রাতেই ঢাকায় ফিরেছে মাশরাফিরা।

দীর্ঘ এই অনুশীলন, কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশ ক্রিকেট দলের কার কী অবস্থা? জানতে চাইলে এ বিষয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা মূলত নজর দিয়েছি, ম্যাচের ভেতর ছোট ছোট অনেকগুলো বিষয়কে। যেগেুলো যোগ করলে অনেক বড় হয়ে দাঁড়ায়। বিশেষ করে, ডেথ ওভারে বল হাতে কিংবা ব্যাট হাতে কিভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করা যায়। বিশেষ সময়গুলোতে কার কী দায়িত্ব, সে বিষয়গুলো নিয়েই অনুশীলন চালানো হয়েছে। ম্যাচের প্রথমে ৫-৬ ওভার কিংবা ডেথ ওভারগুলোতে ব্যাটিংয়ের ধরনটা কেমন হবে সেটাও ছিল অনুশীলনের বিষয়। সর্বশেষ সোমবার আমরা অনুশীলন করেছি, কিভাবে ওভার প্রতি রান রেট কমানো যায়।’

মুস্তাফিজুর রহমানের কী অবস্থা জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন জানান, এখনও পুরোপুরি ফিট হতে পারেননি বাংলাদেশের পেস সেনসেশন। এখনও স্লোয়ার কার্টারটা পুরোপুরি দিতে পারছেন না তিনি। সুজন বলেন, ‘মুস্তাফিজের স্লোয়ার করতে সমস্যা হচ্ছে। ইনজুরির পর স্বাভাবিক ছন্দে ফিরতে একটু সময় লাগে। সে আপাতত সুয়িং নিয়ে কাজ করছে। ইয়র্কার নিয়েও। কাটার নিয়ে সমস্যা হলেও, আশা করি এশিয়া কাপ আসতে আসতে ঠিক হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে