,

শিশুর রাতকানা রোগ

1455591276শিশুদের এই রোগ সাধারণত ভিটামনি এ-এর অভাবে হয়ে থাকে। ১-৬ বছরের শিশুরাই প্রধানত এই রোগে আক্রান্ত হয়। যে শিশুটি আগে সব কিছুই ঠিকমত দেখতে পেতো সেই শিশুই রোগের প্রথম দিকে রাতে কম দেখতে পায়। চোখ আগের তুলনায় শুষ্ক হয়ে যায়, ক্রমে চোখের মনি ঘোলাটে ও ফ্যাকাসে হয়ে পড়ে, চোখের মনিতে ছোট সাদা সাদা বুদবুদ দেখা যেতে পারে, পরবর্তীতে চোখে ঘা হয়ে যেতে পারে, চোখের মনি নরম হয়ে বের হয়ে আসতে পারে এবং সবশেষে শিশুটি চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে।

ডায়রিয়া হুপিংকাশি, হাম ও যক্ষা ইত্যাদি রোগের কারণে ভিটামিন ‘এ’ এর অভাব বেশি হয়, তাইতো এসব রোগ পরবর্তী সময় বা রোগ চলা অবস্থায় বাড়তি ভিটামিন এ সরবরাহ করতে না পারলে শিশুটি দ্রুত রাতকানা রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে।

অপুষ্টি, অজ্ঞতা ও এই ভিটামিন ‘এ’ এর অভাবে প্রতি বছর আমাদের দেশের চল্লিশ হাজার শিশু অন্ধ হয়ে যাচ্ছে যাদের অধিকাংশের বয়সই ছয় বছরের নিচে।

রাতকানা রোগের হাত থেকে মুক্তি বাঁচাতে সব শিশুকে লালশাক, পালং শাক, পুঁই শাক, কচু শাক, আম, পেপে, গাজর, মিষ্টিকুমড়া, মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, মাখন, চর্বি খাওয়াতে হবে। এসব খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা