বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘উ. কোরিয়াকে কঠোরভাবে মোকাবেলার সময় এসেছে’

South Korean President Park Geun-hye delivers a speech at the National Assembly in Seoul, South Korea, Tuesday, Feb. 16, 2016. Park warned Tuesday that North Korea faces a collapse if it does not abandon its nuclear program, in unusually strong language that will likely infuriate Pyongyang. (AP Photo/Lee Jin-man)
South Korean President Park Geun-hye delivers a speech at the National Assembly in Seoul, South Korea, Tuesday, Feb. 16, 2016. Park warned Tuesday that North Korea faces a collapse if it does not abandon its nuclear program, in unusually strong language that will likely infuriate Pyongyang. (AP Photo/Lee Jin-man)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই উত্তর কোরিয়াকে কঠোরভাবে মোকাবেলার জন্যে সাহসী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনতে নতুন ধরণের মৌলিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে মঙ্গলবার ভাষণ দেয়ার সময় তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও দেশটির মূল লক্ষ্যবস্তু হওয়ায় উস্কানিমূলক পরমাণু কর্মসূচির জন্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ আরোপে অবশ্যই সিউলকেই মুখ্য ভূমিকা নিতে হবে। পিয়ংইয়ংয়ের আগ্রাসীমূলক কর্মকাণ্ডের জবাবে যৌথ শিল্পাঞ্চল কায়েসং বন্ধের নজিরবিহীন সিদ্ধান্তের এক সপ্তাহ পর পার্ক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এ ভাষণ দিলেন।
পার্ক বলেন, বর্তমান উপায়ে এবং সদিচ্ছা দিয়ে আমরা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত করতে পারবো না এ বিষয় এখন পরিষ্কার। তাই এ বিষয়ে বাস্তব পরিবর্তন আনতে দরকার মৌলিক সমাধান এবং সাহসী পদক্ষেপ ও তার বাস্তবায়ন। তিনি বলেন, কোন সমাধান ছাড়াই সময় চলে গেলে কিম জং উনের নেতৃত্ব পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে এবং এর ফলে আমাদেরকে দুর্দশায় পড়তে হবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়া সম্প্রতি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ব্যাপকভাবে মনে করা হচ্ছে এটি ছিল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এএফপি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান