,

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের সময় হয়নি: কাদের

w-kader-450x246পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় এখনো আসেনি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কূটনীতির হিসাব আলাদা। এখনো সময় হয়নি, সে পর্যায় এখনো আসেনি। সময় হলে বোঝা যাবে।

সোমবার ‘পাকিস্তানের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও আইএসআই এর এদেশীয় দোসর স্বাধীনতা বিরোধী খালেদা জিয়ার মিলিত অপকর্মের’ প্রতিবাদে ১৪ দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধনে ওবায়দুল কাদের আসাদগেইট এলাকায় অংশ নেন। মানববন্ধনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, হুইপ শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মো. শাহাবউদ্দীন, মাহাবুর আরা বেগম গিনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক।

ওবায়দুল কাদের বলেন, যত বিষোদগার করুক, এই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি টিকে থাকতে পারবে না। এই মাটি মুক্তিযুদ্ধবিরোধী কারও কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, উন্নয়নের সব সূচকে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি। আমাদের নেই শুধু পরমাণু বোমা। ওই ধ্বংসের বোমা আমরা চাই না। এছাড়া সব কিছুতে বাংলাদেশ এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে