,

মাঝারি দামের আরও দুটি স্মার্টফোন আনছে এলজি

1455605783প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজারে এলজির আধিপত্য খুব একটা নেই। কিন্তু হাল ছাড়েননি সংশ্লিষ্টরা। বছরে দু-চারটি ডিভাইস উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। কিছুদিন আগে ‘ক্লাস’ ও ‘রে’ নামে মাঝারি দামের দুটি নতুন ডিভাইস উন্মোচন করে প্রতিষ্ঠানটি, যা স্থানীয় বাজারে বেশ সাড়া ফেলেছিল। আর এতে অনুপ্রাণিত হয়ে আরও দুটি মাঝারি বাজেটের হ্যান্ডসেট আনার ঘোষণা দিয়েছে এলজি কর্তৃপক্ষ।

২১ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হচ্ছে। হ্যান্ডসেট প্রদর্শনের এই মহোৎসবে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন দুটি উন্মোচন করবে এলজি। এরপর মার্চ মাসের মধ্যেই এশিয়া, ইউরোপ এবং লাতিন আমেরিকার বাজারে ফোন দুটি পাওয়া যাবে। ‘এলজি এক্স ক্যাম’ ও ‘এলজি এক্স স্ক্রিন’ নামের এই স্মার্টফোন দুটির কনফিগারেশন নিয়ে এখনো মুখ খুলেনি এলজি।

অনলাইনে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এক্স ক্যাম মডেলের ফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা থাকবে। ক্যামেরা দুটিতে অপটিকাল জুম ফিচার ব্যবহার করা হবে। পাঁচ দশমিক দুই ইঞ্চির ডিসপ্লেতে ব্যবহার করা হবে থ্রিডি বেন্ডিং গ্লাস। এক্স স্ক্রিন মডেলে ব্যবহার করা হবে দুটি স্ক্রিন। চার দশমিক নয় ইঞ্চির মূল স্ক্রিনের উপরে ব্যবহার করা হবে এক দশমিক সাত ইঞ্চির আরেকটি স্ক্রিন। ব্যাটারির চার্জ, নোটিফিকেশনসহ বিভিন্ন তথ্য দেখা যাবে এই স্ক্রিনটিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে