,

রাজধানীতে ছিনতাইকালে এসআইসহ ২জন আটক

01-98নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়ার সময় পুলিশের এক এসআইসহ দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকায় তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- বনানী থানার এসআই আশরাফুল ইসলাম ও বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য আবদুর রাজ্জাক। তাদের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বংশাল থানা পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে এক ব্যবসায়ীকে আলুবাজার মোড়ে পুলিশ পরিচয়ে পথরোধ করেন এসআই আশারফুল ইসলাম ও তার সহযোগী আবদুর রাজ্জাক। তাকে বলা হয়, তোর বিরুদ্ধে মামলা আছে।

একপর্যায়ে ওই ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণ ছিনিয়ে নেয়া হলে তার চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন এবং দু’জনকে ধাওয়া করেন। একপর্যায় জনতা দু’জনকে ধরে ফেলেন এবং কিলঘুসি মারতে থাকেন। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ছুটে আসেন এবং দু’জনকে আটক করে থানায় নিয়ে যান।

বংশাল থানার এসআই হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, আশরাফুল বনানী থানার এসআই পরিচয় দিয়েছেন। রাজ্জাক নিজেকে বিমান বাহিনীর সদস্য বলে দাবি করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাকরিচ্যুত বলে জানিয়েছেন। দু’জনের কাছ থেকে স্বর্ণের ৫টি বার উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ী পরিচয় দেয়া ব্যক্তিকেও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা