,

জাবি ছাত্রদল সভাপতির ওপর অনাস্থা জানিয়ে চিঠি খালেদার

 
নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানার উপর অনাস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা নবগঠিত কমিটির দশ নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছেন । সোমবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনাস্থা পত্র জমা দেন তারা ।

 

অনাস্থা পত্রে তারা বলেন,‘সম্প্রতি জাবি ছাত্রদলের যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটির সভাপতি হিসেবে যাকে মনোনীত করা হয়েছে সে সোহেল রানা চিহিৃত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। ২০১০ সালের ৫ই জুলাই ছাত্রলীগের গ্রুপিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গ্রুপের হয়ে সেই সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মী বাদী হয়ে সাধারণ সম্পাদক গ্রুপের ছাত্রলীগ কর্মী সোহেল রানাসহ একাধিক কর্মীর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় সোহেল রানা সাত নম্বর আসামি ছিলো। তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয় যা ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন। এই অনুপ্রবেশকারী কোনো ভাবেই শহীদ জিয়ার আদশেরসৈনিক হতে পারে না। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম অংশগ্রহণ পরোক্ষভাবে আত্মহত্যার শামিল। শামীম হোসেন, মিজানুর রহমান রনি, আহসান হাবীব, রাধেশ্যাম বিশ্বাস রাজেশ এরা এই কমিটি প্রকাশের আগের দিন পর্যন্ত ছাত্রলীগ এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও কোন ঐশ্বরিক বার্তার মাধ্যমে ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে তা আমাদের বোধগম্য নয়’।

 

 

সোহেল রানার উপর অনাস্থা জ্ঞাপনকরা ছাত্রদল নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি-১ মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি-৫ নবিনুর রহমান নবীন, সহ-সভাপতি-৬ রাব্বি হাসান, সহ-সভাপতি-৭ ফয়সাল হোসেন, সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-সভাপতি-৯ শাহরিয়ার হক মজুমদার শিমুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ ইসরাফিল চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক-৩ ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম সম্পাদক-৬ শামছুল হক।

 

jb

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দ্য রিপোর্টকে বলেন, ‘ সোহেল রানার উপর উপর অনাস্থা পত্রটি আমরা হাতে পেয়েছি।’

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের সোহেল রানাকে সভাপতি ও একই বিভাগের ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাবি শাখা ছাত্রদলের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ