,

আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিং

234345.3স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুর্দান্ত নৈপুণ্য জারি রেখেছে পেশোয়ার জালমি। রোববার খেলানো হয়নি এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালকে। তবে অধিনায়ক শহিদ আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে কোয়েটা গ্লাডিয়েটরসকে ৮ উইকেটে হারিয়েছে পেশোয়ার। শরাজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় সরফরাজ আহদেমের কোয়েটা। জবাবে ৮ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শাহিদ আফ্রিদির পেশোয়ার জালমি। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ৩৬ ও ডেভিড মালান ৬০ রানে অপরাজিত থাকেন। এর আগে কোয়েটার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ৭ নম্বরে ব্যাটে নামা গ্রান্ট এরিয়ট। আর সবার শেষে ব্যাটে নেমে ১১ বলে ২০ রানে অপরাজিত থাকনে জুলফিকার বাবার। কোয়েটাকে অল্প রানে গুটিয়ে দেয়ার নায়ক ছিলেন পেশোয়ারের অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি এদিন ক্যারিয়ার সেরা ৪ ওভারে ১ মেডেনে ৭ রান দিয়ে নেন ৫ উইকেট। এই জয়ে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পেশোয়ার জালমি। আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোয়েটা গ্লাডিয়েটরস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা