,

ধাক্কাধাক্কিতে মেয়ে আহত হওয়ায় ক্ষ্যাপা ঐশ্বরিয়া!

Ash-L20160215065552বিনোদন ডেস্ক পর্দায় ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই মোহনীয়-লাস্যময়ী নারী। কিন্তু বাস্তবে এবার দেখা মিলল অগ্নিমূর্তির অ্যাশকে। সম্প্রতি এক ফটোশুটে এমনটাই দেখা গেল।

জানা গেছে, মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে সম্প্রতি ঐশ্বরিয়া গিয়েছিলেন এক ফটোশুটে। শুট শেষ করে নায়িকা মেয়েকে নিয়ে তার গাড়ির দিকে ফিরছিলেন। সবকিছু ঠিকই ছিলো। হঠাৎ একদল সাংবাদিক ও ফটো সাংবাদিক এসে মা-মেয়েকে জড়িয়ে ধরল। নিজেকে ক্লান্ত দাবি করে বিনয়ের সঙ্গে ঐশ্বরিয়া তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। মেয়ে সঙ্গে রয়েছে, সে কথাটাও বারবার বলতে থাকেন।

কিন্তু তার আবেদন তখন শোনার মতো অবস্থায় ছিলেন না সাংবাদিক আর ফটোগ্রাফাররা। অগত্যা গাড়ির দিকে দৌড় লাগান ঐশ্বরিয়া। এসময় কোলেই ছিলো আরাধ্যা। ভিড় ঠেলে যাবার সময় ধাক্কাধাক্কিতে আরাধ্য আহত হয়। তাই দেখে ভিষণ ক্ষেপে যান মা ঐশ্বরিয়া।

নায়িকার এমন আগুন রূপ দেখে সবাই একেবারে ‌‘থ’। কথায় বলে ‘মায়ের মন’। তা সেই মা বিশ্বজননীই হন আর ঐশ্বরিয়াই হন। সন্তান বিপদে পড়লে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসতে বাধ্য। এই ঘটনায় বলিউডে সমালোচনা উঠেছে সাংবাদকর্মীদের কমনসেন্স নিয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে