,

রাষ্ট্রপতি কুয়াকাটায় যাচ্ছেন সোমবার

hamiddd-300x200রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দিনের সফরে কুয়াকাটায় যাচ্ছেন আগামীকাল সোমবার। হেলিকপ্টারযোগে সাগরকন্যা কুয়াকাটায় দুপুর ২টার দিকে পৌঁছবেন তিনি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রের তথ্যানুসারে জানা গেছে, সোমবার দুপুর ২টায় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন শেষে বিকেল ৪টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমসে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সৈকতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকনের পর সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রাতে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি। কুয়াকাটা পর্যটন হলিডে হোমস ও যুব পান্থ নিবাসে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার সূর্যোদয়ের দৃশ্যসহ দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তিনি। দুপুরের খাবার শেষে দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী থাকবেন ৩০ জন। রাষ্ট্রপতির কুয়াকাটায় আগমনকে ঘিরে পটুয়াখালী জেলার সর্বোচ্চ প্রশাসন শনিবার থেকে নিরাপত্তার চাঁদরে ঢেকে রেখেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ