,

চিত্রনায়িকা পরী মনির হঠাৎ বাগদান

pori-homeবিনোদন প্রতিবেদক : বসন্তের প্রথম দিনেই ঘোষণা দিয়েছিলেন এবারের ভালোবাসা দিবসকে ইতিহাস করে রাখবেন চিত্রনায়িকা পরী মনি। এবার জানালেন ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই প্রিয় মানুষটির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে।

চাঁদপুরে গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ এর শুটিং করছেন পরী। সেখানে হঠাৎ করেই শনিবার সন্ধ্যায় হাজির হন পরীর হুবু বর। তবে পাত্রটি কে সে ব্যপারে এখনই কিছু বলতে চান না পরী।

চিত্রনায়িকা পরী মনি বলেন, ‘একেবারেই হঠাৎ করে বাগদান হয়ে গেছে। আমার আঙুলে এখন প্রিয় মানুষটির দেওয়া আংটি। এটা অন্যরকম অনুভূতি। এবারের ভালোবাসা দিবসটি আমার কাছে দারুণ আনন্দের।’

পাত্র সম্পর্কে জানতে চাইলে পরী বলেন, ‘এটা একটু রহস্য হয়েই থাক। শিঘ্রই সবাইকে জানান দিয়ে বিয়ের অনুষ্ঠান করব। তার আগেই ফেসবুকে বরের ছবি প্রকাশ করব। সবাইকে একটু অপেক্ষা করতে হবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, পাত্র মিডিয়ার কেউ নন। সে পেশায় একজন ব্যবসায়ী। প্রায় চার মাস হল পরিচয়। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো।’

এবারের ভালোবাসা দিবসটি স্মরণীয় হয়ে থাকলেও পরী মনি দিনটি কাটাবেন শুটিংয়ের ব্যস্ততায়। পরী বলেন, ‘আমি তো চাঁদপুরে এসেছি সিনেমার শুটিংয়ে। ফলে ভালোবাসা দিবসে অবসর নেই। সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকব। আমার হুবু বর শনিবার সন্ধ্যায় এসেছিল। সকালেই চলে গেছে।’
আরও ১৫ দিন চাঁদপুরে পরী মনির শুটিং করার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরে বিয়ের ব্যপারে ভাববেন বলে জানান পরী। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর