বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হেটমারকে সাজঘরে পাঠিয়ে স্বস্তি বাংলাদেশ শিবিরে

bd+jugantor_3914স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উড়ন্ত সূচনার পর উদ্বোধনী জুটিকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেটই তুলে নিয়েছেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫ ওভারেই ক্যারিবীয়রা তুলে নেয় ৪৬ রান। রীতিমত ঝড় তোলেন গর্ডন পোপ আর টেভিন ইমলাক।

বল হাতে এসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেভিন ইমলাককে এলবিডব্লিউ করেন। এরপর দলীয় ৫৬ রানে ঝড় তোলা গর্ডন পোপকেও বোল্ড করেন তিনি। এর আগে অবশ্য শাওন পোপের সহজ ক্যাচ ছেড়ে দেন। ইমলাকের সংগ্রহ ১২ বলে ১৪। আর পোপ ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৩৮।

জোড়া আঘাতের ধাক্কা সামলে দলকে সঠিক পথে রাখেন শিমরন হেটমায়ের ও কেসি কার্টলি। দলীয় ১১৮ রানে ৬২ রানের এই জুটি ভাঙেন সালেহ আহমেদ শাওন। তার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে কার্টলি করেন ২২ রান। এরপর দলীয় ১৪৭ রানে সাজঘরে ফেরেন অর্ধশতক করা শিমরন হেটমায়ের। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে সাইফ হাসানের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৬০ রান।

প্রতিবেদন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০ ওভারে ১৫১/৪। শেমার স্প্রিংগার ৯ ও জেইউ গুলি ৩ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলনেতা অধিনায়ক মিরাজের অর্ধশতকে ২২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মিরাজ দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৩৬ ও জয়রাজ শেখ ৩৫ রান করেন।

মাত্র ১১৩ রানে ৫ উইকেট হারানোর পর মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে বাংলাদেশ এই লড়াইয়ের পুঁজি পায়। ক্যারিবীয়দের পক্ষে কেমো পল ৩টি এবং চেমার হোল্ডার ও শেমার স্প্রিংগার দুটি করে উইকেট তুলে নেন।

এর আগে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত। আজকের বিজয়ীরা ভারতের সঙ্গে খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান