,

বাংলাদেশে জঙ্গি বিস্তার নিয়ে গোয়েন্দাপ্রধানের সতর্কবাণী

photo-1455077038 (1)রাজনৈতিক প্রতিপক্ষকে ‘খাটো’ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চেষ্টার’ ফলে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিস্তার ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা  প্রধান জেমস ক্ল্যাপার এ মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার বৈশ্বিক হুমকির বিষয়ে মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে দেওয়া লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।সরকারিভাবে জোর দিয়ে বলা হচ্ছে হচ্ছে, শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটিয়েছে। এ নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান।জেমস ক্ল্যাপার আরো বলেন, বাংলাদেশে বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া ১১টি গুরুতর হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট। এ ছাড়া ২০১৩ সাল থেকে আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা বাংলাদেশের ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগারকে হত্যা করেছে।বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতাসম্পন্ন একটি মুসলিম রাষ্ট্র। তবে দেশটিতে চরমপন্থী সহিংস কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতির কথা বারবারই অস্বীকার করেছে শেখ হাসিনা সরকার। সে সঙ্গে দেশে সংঘটিত বিভিন্ন সহিংসতার জন্য ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিরোধী দলকে দায়ী করেছে তারা।

ntvbd.com

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে