বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়েছি বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন-প্রধানমন্ত্রী

pm_307899_5735-400x266প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়েছি বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। আমরা সব ধরনের গবেষণাকে গুরুত্ব দিচ্ছি। গবেষণা ছাড়া অগ্রগতি সম্ভব নয়।বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।গবেষণাকে এই সরকার গুরুত্ব দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আজকে স্বল্পমূল্যে বাজারে শাক-সবজি পাওয়া যাচ্ছে। এটি এমনি এমনি হয়নি, গবেষণার ফসল। কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়েছি বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। আমরা সব ধরনের গবেষণাকে গুরুত্ব দিচ্ছি। গবেষণা ছাড়া অগ্রগতি সম্ভব নয়।এসময় শিক্ষাখাতে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, আমরাই শিক্ষাকে বহুমুখি করেছি। শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনসহ নানা উদ্যোগ নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের উন্নয়নের স্বার্থে অনেক কিছুই আগে করেছি, যেটা বিএনপি-জামায়াত জোট এসে বন্ধ করে দিয়েছে। এজন্য এবার সব কিছু্ই একটা ট্রাস্ট গঠন করে করছি। যাতে ভবিষ্যতে কেউ এসে বন্ধ না করতে পারে। বঙ্গবন্ধু সাইন্স এন্ড আইসিটি ফেলোশিপ প্রকল্প খুব শিগগিরই ট্রাস্টে রূপান্তরিত করার ঘোষণাও দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের কথা আবারো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।ওসমানি স্মৃতি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাখাতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। শতবাধা পেরিয়েও আমরা এগিয়ে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না। শত বাধা পেরিয়েও আমরা এগিয়ে যাবো।
শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব না। আমাদের আজ এতো উন্নতি তা সম্ভব হয়েছে শুধু মাত্র গবেষণার কারণে।
বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি বলেন শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। আমাদের লক্ষ্য থাকবে তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কাজ করছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সবসময় জনগণের কথা চিন্তা করতেন। তাকে বার বার ফাঁসি দেয়ার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু তার জীবনের একটি বড় ও গুরুত্বপূর্ণ সময়টাই জেলে কাটিয়েছেন। ছোট বাচ্চারা বাবার সাথে বেড়াতে যায় আর আমরা বাবার সাথে দেখা করতে জেলখানায় যেতাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোন জাতি এগোতে পারে না। আর শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে আমাদের অবশ্যই সঠিক ভাবে গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান