,

শাহজালালে যাত্রীর পেটে তিন প্যাকেট স্বর্ণ

804_Untitled-1হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রোমান তালুকদার (৩৫) নামে এক যাত্রীর পেটে ৩ প্যাকেট স্বর্ণ শনাক্ত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার রাতে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দা বিভাগের সন্দেহের এক পর্যায়ে তল্লাশি ও পরে উত্তরার একটি ক্লিনিকে এক্স-রে করে তার পেটে স্বর্ণ আছে বলে সনাক্ত করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান গণমাধ্যমকে জানান, রোমান কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৮৭ ফ্লাইটে করে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। পরে বিমানবন্দরের আর্চওয়ে গেটে তার শরীরের ভেতর স্বর্ণ শনাক্ত করে শুল্ক গোয়েন্দারা। তিনি আরও জানান, আজ রাতে স্বর্ণগুলো বের করা সম্ভব না হলে বুধবার অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণগুলো বের করা হবে। রোমানের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা