,

চিনির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

sogar-300x225দেশের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। খুচরা বাজার ভেদে পণ্যটির দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সরকারি মিলে পরিশোধিত চিনির দাম বাড়ায় পণ্যটির দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
দেশের বাজারে সাধারণত সরকারি মিলের লালচে দানার চিনি ও বেসরকারি মিলের সাদা দানার চিনি পাওয়া যায়। বর্তমানে উভয় ধরনের চিনির দামই বেড়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী ইব্রাহিম বলেন, ২০-২৫ দিন আগে প্রতি বস্তা (৫০ কেজি) চিনির দাম ছিল এক হাজার ৭০০ টাকা থেকে এক হাজার ৭৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম ছিল ৩৪-৩৫ টাকা।
গত সপ্তাহে প্রতি বস্তা চিনির পাইকারি দাম ছিল দুই হাজার ২০০ থেকে দুই হাজার ২৫০ টাকা। আর প্রতি কেজি চিনির দাম পড়ছে ৪৪-৪৫ টাকা। বর্তমানে প্রতি বস্তা সাদা চিনির দাম দুই হাজার ১৫০ টাকা ও প্রতি বস্তা লাল দানার চিনির দাম দুই হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম পড়ছে ৪৩ থেকে ৪৪ টাকা। ব্যবসায়ীরা জানান, বর্তমানে মিলগেটে প্রতি কেজি চিনির দাম ৪৪ টাকা। রেশনের চিনি খোলাবাজারে বিক্রি হওয়ায় সরকারি চিনির দাম কিছুটা কম। চিনি ব্যবসায়ী আনোয়ার হাবিব বলেন, সরকার চিনির দাম কেজিতে আট টাকা বাড়িয়েছে। ফলে বেসরকারি মিলমালিকরাও চিনির দাম বাড়িয়েছেন। সরকারি গুদামে অনেক চিনি জমে আছে বললেও এখন তার পরিমাণ কমেছে।

ব্যবসায়ীরা বলেন, দেশীয় চিনির চাহিদা বাড়াতে ও আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো হয়েছে। সরকার প্রতি কেজি চিনিতে দাম বাড়িয়েছে আট টাকা। এ কারণে বেসরকারি চিনির দামও বেড়েছে।
আনোয়ার বলেন, বর্তমানে পাইকারি বাজারে সাদা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৪ টাকা। আর লাল দানার চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৪ টাকা ৫০ পয়সা। বর্তমানে দেশের চাহিদার সিংহ ভাগ চিনি সরবরাহ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ১৯টি চিনি কল। ফলে তারা দাম বাড়ালে তার প্রভাব বাজারে পড়বেই। সরকার চিনির দাম না কমালে চিনির দাম কমবে না।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ৪৮ টাকা বিক্রি হয়।পাইকারি বাজারে যা দাম বেড়েছে, তার চেয়ে তিন-চার টাকা বাড়িয়ে খুচরা বাজারে চিনি বিক্রি করা হচ্ছে। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এখন চিনির দাম বাড়ার সময় না। সরকারের স্টকে অনেক চিনি মজুদ রয়েছে। কিছুদিন পর নতুন চিনি আসবে। স্টক কমানোর জন্যই মূলত আমদানি কমানোর চিন্তা করেছে সরকার। এ কারণে আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। আর স্টকের চিনির দামও বাড়িয়েছে। আর আন্তর্জাতিক বাজারের সঙ্গে চিনির দাম সমন্বয় করতেও পণ্যটির দাম বাড়ানো হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে