,

বিয়ের ছবি তুলতে চীনা দম্পতিরা আসছেন লন্ডনে

160207163432_chinese_wedding_london_640x360_bbc_nocreditআজ সোমবার চীনা নববর্ষ।

বছরের প্রথম দিনটি পরিবারের সাথে উদযাপন করতে বহু চীনা নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিজের দেশে চলে গেছেন।

কিন্তু পরিবারের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে অনেক চীনাই এখন ছুটে আসছেন লন্ডনে।

এই অনুষ্ঠানটি হচ্ছে – বিবাহ।

বিয়ের আগে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তুলতে বহু চীনা দম্পতি লন্ডনে আসছেন।

এরকম দম্পতির সংখ্যা বছরে বছরে বাড়ছে। লন্ডনের আকর্ষণীয় বিভিন্ন স্থানে এই দম্পতিরা ছবি তুলছেন।

এই বিয়ের ছবি তোলার সাথে জড়িত ব্যক্তিরা বলছেন, দিনে দিনে এই ব্যবসা বাড়ছে এবং এর ফলে প্রচুর অর্থ আসছে ব্রিটেনে।

এই ব্যবসার সাথে জড়িত চীনা ও ব্রিটিশ ফটোগ্রাফাররা।

এমন একজন ফটোগ্রাফার রে উ বলেছেন, বিয়ের ছবি তোলার জন্যে বহু চীনা এখন ব্রিটেনে আসছে। গত বছরেই আমি একা এরকম দুশো দম্পতির ছবি তুলেছি। আশা করছি এবছর এই সংখ্যাটা আরো অনেক বাড়বে।

এরকম এক দম্পতি বলছেন, তারা লন্ডনেই লেখাপড়া করেছেন। এই শহরে তাদের বহু স্মৃতি।

বলা হচ্ছে, এরকম দম্পতির সংখ্যা বছরে বছরে বাড়ছে

বিয়ে করার উদ্দেশ্যেই তারা চীনে ফিরে গেছেন।

কিন্তু বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনায় এই শহরকেও তারা সাক্ষী করে রাখতে চান।

ফটোগ্রাফাররা বলছেন, লন্ডনে তোলা এসব ছবি দিয়ে তারা বড় বড় অ্যালবাম ও ক্যানভাস তৈরি করেন এবং বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের সামনে এসব তুলে ধরেন।

ফটোগ্রাফাররা বলছেন, এসব ছবিতে লন্ডনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

একজন হবু স্ত্রী জানান, এসব ছবি তোলার সময় স্থানীয় বহু মানুষ তাদের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এতে তারা মোটেও বিব্রত হন না। তারা বরং সেটাকে উপভোগই করেন।

তিনি বলেন, এটা হলো লন্ডনে আমাদের লাভ স্টোরি বা প্রেমের কাহিনি।

চীনা ফটোগ্রাফাররা বলছেন, তাদের একটা বাড়তি সুবিধা আছে কারণ দম্পতিরা তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তারা জানেন চীনা সংস্কৃতিতে দম্পতিরা কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে চান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা