,

যুদ্ধাপরাধীর সন্তানরা চাকরি পাবে না, হারাবে সম্পদও

2016_02_04_14_49_04_FJ6xpQfDMNBZkcqHeMnDJMeeNSvyZT_originalনিউজ ডেস্ক : অচিরেই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের পরিবারের কেউ সরকারি চাকরি পাবেন না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কটূক্তিকারী ও মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে এবং তাদের ভোটাধিকার থাকবে না। এ দেশে সাধারণ নাগরিক হিসেবে শুধু বসবাস করতে পারবে তারা।’

খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) প্রধানমন্ত্রী থাকাকালীন যে বানী দিয়েছেন তাতে লেখা ছিলো ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু তাদের প্রভু পাকিস্তান যখন মুক্তিযুদ্ধে তাদের অপকর্ম অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে খালেদাও শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করছে।’

জাতীয় সংসদে আইন পাশ করে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে আশা করেন তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা